প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বৈরাশাসকদের মতো কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, যে সরকার দেশের একটি পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালনের কথা বলেছিল, যারা সংস্কারের দাবি করে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, আমরা দেখলাম স্বৈরাশাসকরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা সেই বিগত কথিত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।
বুধবার টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন, সংস্কারের যে এজেন্ডা সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সকল উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন সেসব উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকার থেকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাবো। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে।
সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারী। এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে