প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই প্রথম আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন হচ্ছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ এখন নিরাপদ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের তেগুরিয়া ইউনিয়নের মির্জাপুরের নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন।
দুর্গোৎসব উপলক্ষে গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে এদিন প্রায় দশ হাজার মানুষের ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষে তার বাড়িতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা শিরীন সুলতানা, ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, তাবিথ আউয়াল, নিলোফার চৌধুরী মনি, শফিকুল ইসলাম মিল্টন, আক্তার হোসেন, মোজাদ্দেদ আলী বাবুসহ কেন্দ্রীয় ও ঢাকা জেলার বিভিন্ন থানার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের মিলন মেলা হয়।
গণফোরামের সুব্রত চৌধুরীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এ মিলন মেলায় যোগ দেন।
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন। সেখানে বসে নানা ষড়যন্ত্র করছেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের পাশে থেকে প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। এখন তারা হতাশ হয়ে নানা গুজব ছড়াচ্ছে। এই গুজবে দেশের গণতন্ত্রকামী মানুষ পা দেবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গয়েশ্বর বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা যেভাবে সারাদেশে প্রতিটি পূজা মন্ডপে দিন রাত পালা করে পাহারা দিচ্ছে, এতে ফ্যাসিবাদের দোসররা এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। এ বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উদযাপন করছে। এ জন্য আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপির কাছে ঋণী।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে