প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামি ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।
শনিবার (২৫ অক্টোবর) ময়মনসিংহের ভালুকায় এক পথসভায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশে স্বাগত বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিভক্তি নয়, একতাই হতে হবে মূল শক্তি।
পথসভার শুরুতে ডা. জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সাবেক সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদসহ দলের স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
১ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
১ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১ দিন আগে