প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভোমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। এর পর দেশে ৭ নভেম্বর ছুটি ছিল, শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে। আওয়ামী লীগের পতনের পর এখন ৭ নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবি।
দুলু বলেন, আওয়ামী লীগের করা চারটি নির্বাচনই অবৈধ। সুষ্ঠু নির্বাচন হলে তাদের সাবেক এমপি, মেম্বার এবং মন্ত্রীরা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। তাই আওয়ামী লীগ সরকারের করা অবৈধ চারটি নির্বাচনই বাতিল করতে হবে যেন সেই আমলের কেউ ভবিষ্যতে নিজেদের সাবেক এমপি মন্ত্রী পরিচয় দিতে না পারে।
তিনি বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা ও তার দল সারা দেশে হত্যা-খুনে নিজের হাত রক্তে রঞ্জিত করেছে। এখনো তাই স্বভাবসুলভ ভাবে পাশের দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছে। অবিলম্বে শেখ হাসিনার গণহত্যাসহ সকল মামলার বিচার শুরু করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে।
শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ-সভাপতি খন্দকার আফজাল হোসেন প্রমুখ।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার গত ১৫ বছরে নিয়োগ দেয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যহত রয়েছে। মাঝে মাঝেই তারা গার্মেন্ট সেক্টরে অরাজকতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের যে অপচেষ্টা করছে তা শক্ত হাতে রুখে দিতে হবে। দেশের আপামর ছাত্র-জনতাকেও পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে