‘বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’

ময়মনসিংহ প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসাকে সহজলভ্য এবং সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের মূল্য যুক্তিসংগত হারে হ্রাস করা হবে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজারে ‘ইসলামিক মডেল হাসপাতাল’ উদ্বোধনকালে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ টাকা বরাদ্দ করা হবে। পর্যায়ক্রমে স্বাস্থ্যবীমা চালু করা হবে। গরিব মানুষের জন্য ৫০ ধরনের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। একটি কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলা হবে।

ইসলামিক মডেল হাসপাতালের চেয়ারম্যান ডা. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্যসচিব তাজবীর হোসেন অন্তর, আবদুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এমরান সালেহ প্রিন্স ফিতা কেটে হাসপাতাল উদ্বোধন ও পরিদর্শন করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে