আ. লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি: আলতাফ হোসেন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ আমলে গত ১৬ বছরে তিনি ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন। রোববার ঢাকায় কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলতাফ হোসেন বলেন, আমি আমার আইনজীবীদের সঙ্গে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি।

তিনি বলেন, আমার বিরুদ্ধে কয়টি মামলা হয়েছে তার হিসাবই হারিয়ে ফেলেছি। গ্রেপ্তার ও আদালতে হাজিরা দেওয়া প্রতিদিনের কাজ হয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, একাধিকবার জেল খেটেছি। একবার ১৮ মাস, আরেকবার ৫ মাস। কারাগারের অভিজ্ঞতা ও স্মৃতিরও উল্লেখ করেন আলতাফ হোসেন।

তার বিরুদ্ধে প্রতিটি মামলাই বানোয়াট ও মিথ্যা দাবি করে তিনি আরও বলেন, আগের সরকার প্রতিহিংসা ও প্রতিশোধপরায়ণ ছিল। তারা যে অন্যায় করেছে, আমরা তার পুনরাবৃত্তি করতে চাই না। আমরা আইনি প্রক্রিয়ায় তাদের এসব কাজের জবাব চাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে