প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ চার মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি, যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর মধ্যে রয়েছে সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।
বিএনপি বলছে, এসব কমিটির মেয়াদ ফুরিয়ে গেছে। নতুন করে কমিটিগুলো ঘোষণা করা হবে।
তবে দলের একাধিক সূত্র বলছে, আন্দোলনে ব্যর্থতা ও কিছু ক্ষেত্রে নেতাদের নিষ্ক্রিয়তার কারণে চার মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
যুক্তি হিসেবে তারা বলছেন, কমিটির মেয়াদ শেষ হলে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করাই রেওয়াজ। সেটি না করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত করা অন্য ধরনের বার্তা দেয়।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির অন্য দুটি কমিটি হলো; চট্টগ্রাম ও বরিশাল মহানগর কমিটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চার মহানগরের আহ্বায়ক কমিটি ও যুবদলের কেন্দ্রীয় কমিটি পরে ঘোষণা করা হবে।
এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে রাতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই এই চারটি ইউনিটে নতুন কমিটি ঘোষণা করা হবে।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
৩ দিন আগে