নিউইয়র্কে মির্জা ফখরুলকে হেনস্তার খবর ভিত্তিহীন: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ নিয়ে যে ধরনের প্রচার চলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলায় পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার পরিচয় দিত, তবে নিউইয়র্কে এমন কর্মকাণ্ডের সাহস কেউ পেত না। দেশে–বিদেশে আওয়ামী লীগ ও তার সহযোগীরা বিচারহীনতার সুযোগ নিচ্ছে।

তিনি বলেন, এখনও ষড়যন্ত্র, নীলনকশা ও মাস্টারপ্ল্যান শেষ হয়নি। শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।

আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রকার রাজনৈতিক আঁতাত নেই উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের সহযোগীদের খোলস খুলে বের করা হবে। আওয়ামী লীগের দুর্নীতি ও অপকর্মের বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দৃঢ়তা দেখালে, নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, অধ্যাপক আলমগীর হোসেন, বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

২ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

২ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

২ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২ দিন আগে