দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডিসেম্বর-২০২৫ এর মধ্যে নির্বাচনের দাবি’তে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এই অবস্থান কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যখনই বিএনপি দেশ নিয়ে নির্বাচন নিয়ে কথা বলে তখনই একদল আছে তারা বলে, বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। বিএনপি তো নির্বাচনমুখী দল।

তিনি বলেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে নিয়ে কথা বলে তাদেরকে বলি তারেক রহমান বা বিএনপি শেখ হাসিনার মতো করে ক্ষমতায় আসতে চান না। ২০১৪ সালে ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সরকার গঠন করেছিল, ফ্যাসিবাদ আওয়ামী লীগের মতো করে বিএনপি সরকার গঠন করতে চায় না।

বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, মৃত ব্যক্তি ভোট দিবে এরকম নির্বাচন বিএনপি চায় না। বিএনপি দিনের ভোট রাতে হোক এটা চায় না। বিএনপি চায় একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন।

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য তিনি বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়। তাই নির্বাচনের রোডম্যাপ আপনাকে দিতে হবে। আমরা হাসিনার মতো ফ্যাসিবাদ হতে চাই না। দেশের গণতন্ত্র ধ্বংস করতে চাই না। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি। দেশের জনগণের ভালোবাসায় আমরা ক্ষমতায় এসেছিলাম। আবার এ দেশের সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণের ভালোবাসায় বিএনপি ক্ষমতায় আসবে।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব সরদার প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে