খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০১: ২৩
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। তিনি ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন।

রোববার (২৪ জুন) রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের বিষয়ে মন্তব্য করা বিব্রতকর হবে।

"দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটি ব্লক সারানো হয়েছে। আমি বারবার বলেছিলাম, যেকোনো সময় অঘটন ঘটতে পারে। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসা সেটি তারা শুরু করেন," বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, " আজ অস্থায়ী পেসমেকার বসানোর পর স্থায়ী প্রেসমেকার লাগানো হয়েছে। এখন ম্যাডাম ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন," যোগ করেন তিনি।

গত ২১ জুন রাত সাড়ে তিনটায় খালেদা জিয়ার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ও বিএনপি এজন্য দেশবাসীর কাছে দোয়ার চেয়েছেন।

পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। যখন হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কিনা সেটাও এই যন্ত্র তদারকি করে।

চিকিৎসকরা জানান, হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে এই পেসমেকার।

এর আগে গত বছরের ২৭ অক্টোব লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করে যুক্তরাষ্ট্র থেকে আসা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দল।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে