আরো ৬ নেতাকে পদে ফেরাল বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলীয় সিদ্ধান্ত মোতাবেক আরও ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার (১০ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্তর্গত নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুয়েল ভূইয়া, বাসাইল পৌর যুবদলের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সখিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফারুক হোসেন এবং সামাদ খান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৩ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৩ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে