শহীদ জিয়ার দর্শন-ভাবনা আমাদের ধারণ করতে হবে: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন-ভাবনা আমাদের ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্ত চিন্তা বাংলাদেশের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, যার জন্য আমরা ১৬ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, জেল খেটেছি, অনেক নেতাকর্মী খুন-গুম হয়েছে, সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, বাংলাদেশ আজ মুক্ত। তবে মুক্ত চিন্তা ব্যতীত কোনো জাতির সামনের দিকে যাওয়ার সুযোগ নেই। আজকের সরকার আর কী করতে পারতো, প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমরা কী করবো, আগামী দিনে সরকার কী করবে, বিএনপি কী করবে ভাবছেন, এজন্য জনগণকে আনতে হবে। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা দেখেছে, যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে। রাজনৈতিক হিসেবে ধারণ করতে হবে, দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কীভাবে গড়বো আমাদের প্রত্যেকটি বিষয়ের ওপর অবস্থান থাকতে হবে। যাতে সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা দেশের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে পারে।

বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা বলেন, জিয়াউর রহমান একজন রাজনীতিবিদ ছিলেন। ক্ষমতা নেওয়ার পর তিন বছর ছিলেন। তিন বছরের মধ্যে এ রকম একজন মানুষ তিনি সবকিছুকে ভেঙে ফেলে তৈরি করেছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেন। কৃষক-শ্রমিক-ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের ওপর তিনি নজর রাখতেন। সেই বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে। তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকারপ্রধান ছিলেন না, একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়াউর রহমান একজন আর্মি জেনারেল ছিলেন, যিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন সংস্কারক ছিলেন। সুতরাং জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তার দর্শন আমাদের মধ্যে চলে আসে। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছিলেন। অর্থনীতিতে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকবে।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, কোনো প্রতিহিংসার রাজনীতি হবে না। যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যারা খুন হয়েছে, গুম হয়েছে, তাদের পরিবারকে সাহায্য-সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করে দেশের সব প্রতিষ্ঠান একদলীয় কায়েম করে ধ্বংস করে দিয়েছে, এমনকি সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতি, একটি গর্বিত জাতি হিসেবে স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে একটি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারতেন সেই বিষয়টি আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। তার দর্শন-ভাবনা আমাদের ধারণ করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা সুলতানা প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে