প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। শুক্রবার (১৭ জানুয়ারি) ধামরাই সদর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে শরীফা বাগ বাবুল মিয়ার রাইস মিল মাঠে এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসম্পৃক্তি কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয়।
তিনি বলেন, ভোট চুরি আর দুর্নীতি, এটাই আওয়ামী লীগের ইতিহাস।
শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকীর ‘অপকর্মের’ মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সব শোষণ বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সব হত্যা ও অন্যায়-অবিচারের জন্য সব দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।
আওয়ামী লীগের ভোট চুরির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বিগত ১৫ বছর অনেক ভোট কেন্দ্রে শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আরো বক্তব্য দেন স্থানীয় নেতা এম এ জলিল, আবু তাহের মুকুট, সাবিনা ইয়াসমিন, আসিফুর রহমান মিলন, আনসার আলী, এনায়েত হোসেন, আব্দুর রাজ্জাক।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৫ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৫ দিন আগে