আজিজ-বেনজীরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, প্রশ্ন মান্নার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে এখনো কেনো গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্যকালে এই প্রশ্ন তুলেন তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি যদি একটা সভা ডাকে অফিসের সামনে হাজার হাজার মানুষ সয়লাব হয়ে যায়। মুক্তির দাবিতে পারলে প্রতিদিন বিভিন্ন জায়গায় সমাবেশ করেন, মানববন্ধন করেন মানুষের মুক্তির দাবিতে, এই দুস্কৃতকারীদের বিচারের দাবিতে। কেনো এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেফতার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি সে ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামার কথা বলেন তিনি।'

মান্না বলেন, ‘বেশিদিন নাই। ওইখানে জাতিসংঘের প্রতিনিধি রোজারি বলেছেন, তার কাছে অভিযোগ করা হয়েছে… তোমরা পিসকোরে বাংলাদেশ ও শ্রীলংকা থেকে যে, আর্মি-পুলিশ ও অন্যান্য অফিসারদের নিয়ে এসো… তাদেরকে চাকরি দিচ্ছো… এরা তো নিজের দেশে মানবতা বিরোধী অপরাধ করেছে।”

‘‘ রোজারি বলেছেন, আমরা খুঁজে দেখবো… যাদের যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে তাদেরকে আমরা ফেরত পাঠিয়ে দেবো। বন্ধু-বান্ধব আত্মীয যদি সেনাবাহিনীতে বা পুলিশে থাকে তাদের খোঁজ নেবেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন সবার মধ্যে প্রশ্ন, পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা…”

জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহানগর দক্ষিনের সদস্য ইশরাক হোসেনসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়।

সমাবেশে মান্না বলেন, ‘এই যে একজন মানুষ মারা গেলো না কে যেন বললেন, এখন আর আওয়ামী লীগকে খোঁজা হচ্ছে না এদের দেহের টুকরা খোঁজা হচ্ছে। কত হৃদয় বিদাড়ক বিষয়… আমার দেশের মানুষ তো, ওকে আমি বলব না।”

‘‘ এমপি… খুব বড় বড় করে বলে, তিনবারের এমপি… তিনবারই ভোট ডাকাতি করেছে… এরা ডাকাতের সর্দার। বলে খুব জনপ্রিয় মানুষ। তো এতো জনপ্রিয় হলে সুষ্ঠু ভোট দেন… তারপরে জনপ্রিয়তা মাপা যাবে।”

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য অর্পনা রায় ও মাওলানা শাহ নেছারুল হক প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে