দেশের মানুষ পরিবর্তন চায় : ফখরুল

বাসস
আপডেট : ২৮ মে ২০২৪, ২১: ০৩

দেশের মানুষ পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা সত্যিকার অর্থে একটি ভালো কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায়। সেই কারণে বিএনপি কম ত্যাগ স্বীকার করেনি। বিএনপির নেত্রী গণতন্ত্রের লড়াইয়ের জন্য কারাগারে বন্দি। আজকে আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

মঙ্গলবার (২৮ মে) এ এফ এম সোলায়মান চৌধুরীর লেখা ‘ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা’ বইযের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই প্রকাশনা উৎসবের আয়োজন করে সূচিপত্র প্রকাশনী।

বিএনপি মহাসচিব বলেন, সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের নেতাকর্মীদের আদালতে হাজির হতে হচ্ছে। গত দেড়-দুই বছরের মধ্যে আমাদের প্রায় ২২ জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে। আমাদের ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন। তারপরও আমরা হাল ছেড়ে দেইনি। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য লড়াই-সংগ্রাম করছি।

বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করছে উল্লেখ করে তিনি আরো বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যখন তত্ত্বাবধায়ক সরকারেদ বাতিল করে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো, তখন আমরা এর বিরোধিতা করেছি, প্রচুর আন্দোলন করেছি।

তিনি আরো বলেন, আমরা এত প্রতিকূলতা, এত বৈরি অবস্থা, এত যন্ত্রণার পরেও চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর। আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সমানে নিয়ে আসার।

বিএনপির এই নেতা আরো বলেন, আমরা রাজনীতির একটি খুব কঠিন সময়ে অবস্থান করছি। এত কঠিন সময় মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি। আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি, তাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা রাজনীতিকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি।

তিনি আরো বলেন, বাংলাদেশ আর কোনো রাষ্ট্র নেই। এটি পৈত্রিক সম্পত্তি-জমিদারিতে পরিণত হয়েছে। তারা যা ইচ্ছা তা করবে এবং তাই করে যাচ্ছে। কারণ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের ওপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছেন। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, তারা সবকিছু ধ্বংস করে দিচ্ছে।

এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আবারও সব দলের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বই সম্পর্কে মির্জা ফখরুল বলেন, সোলায়মান চৌধুরী সাহেব তার যে সাহসের বর্ণনা বইতে দিয়েছে, এটি নিঃসন্দেহে আমাদের অনুপ্রাণিত করবে। বিশেষ করে সৎ দায়িত্বশীল আমলাদের অনুপ্রাণিত করবে।

ফেনীতে ৩২১ দিন, জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা বইযের লেখক এ এফ এম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কবি আব্দুল হাই সিকদার, সূচিপত্র প্রকাশনীর স্বত্ত্বাধিকারী সাঈদ বারী প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে