ক্ষমতা থেকে সরে দাঁড়ান: ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-জনতার দাবি মেনে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, গণহত্যাকারী সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতা জবরদখল করে রাখা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরো সহস্রাধিক মানুষ। গতকাল আওয়ামী লীগ ঘোষনা দিয়ে আজ সমগ্র দেশে তারা পরিকল্পিতভাবে আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মী জমায়েত করে গণতন্ত্রকামী ছাত্র-জনতার উপর লেলিয়ে দেয়।

‍ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা, তোপখানা রোড সহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। সমগ্র দেশকেই আজ রণক্ষেত্রে পরিণত করে হত্য, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালায়।

আজও গণ-আন্দোলনে সরকারের পেটুয়া বাহিনীর গুলি হত্যা দমন নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব।

ফখরুল বলেন, আজ দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেইসবুক, ম্যাসেন্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়।

আন্দোলন দমন ও ভায়ভীতি প্রদর্শন করতে আজ সন্ধ্যা থেকে আবারো সারাদেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।

বিবৃতিতে তিনি জাবি করেন, বরাবরের মতো আজও আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে ।

ফ্যাসিবাদী সরকারের এই নির্মম হামলা, দমন নিপীড়নের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দেশব্যাপী গণজাগরণের মধ্য দিয়ে জনগণ গণঅভ্যুত্থানের পথে যে যাত্রা শুরু করেছেন, হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে তা আর ব্যর্থ করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে সংঘাত, সংঘর্ষ উস্কিয়ে দিয়ে আন্দোলনের বিজয় নস্যাত করতে চায়। অগ্নিগর্ভ বাংলাদেশে আন্দোলনরত জনগণ সরকারের ষড়যন্ত্র চক্রান্ত ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ ।

তিনি বলেন, আজ অসহযোগ আন্দোলনসহ চলমান আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে।

নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে ফখরুল বলেন, তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

দেশবাসী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র জনতার এক দফা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার এবং একই সাথে নিজ নিজ এলাকায়ও আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখারও আহ্বান জানান ফখরুল।

সকল রাজনৈতিক দলের প্রতি ছাত্র-জনতার চলমান গণআন্দোলনে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: রুহুল কবির রিজভী

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’

২ দিন আগে

গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়: জামায়াত আমির

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়, এটা সরকারকে বুঝতে হবে। আর গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।’

৩ দিন আগে

জুলাই সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নাহিদ— নাটক কম করেন প্রিয়

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল— নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা-প্রতারণা এদেশের জনগণের সঙ্গে করবেন।’

৩ দিন আগে

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে প্রস্তাব জামায়াতের

কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

৩ দিন আগে