সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন: বুলু

কুমিল্লা প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, সংস্কারের নামে তামাশা না করে দ্রুত নির্বাচন দিন। তিনি বলেছেন, বিএনপির ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। ৬৫ লাখ মামলার ভুক্তভোগী নেতাকর্মীরা ঢাকা শহরে অবস্থান করলে পালাবার পথ খুঁজে পাবেন না। ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুমিল্লার হোমনা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, গত ১৭ বছর শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। আমাদের ২০ হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন। আমরা বাবার সম্পত্তি, স্ত্রীর গহনা বিক্রি করে জীবনযাপন করেছি। আমাদের বাবা-ভাই ও বোনের জানাজা পড়তে পারিনি। ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। এক মাসে এই আন্দোলন হয় নাই। আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। তিনি লন্ডনে বসে আন্দোলনের ফর্মুলা দিয়েছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বুলু বলেন, ন্যূনতম সংস্কার করে আগামী আগস্ট মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনি সারাবিশ্বের সম্মানিত ব্যক্তি। আপনি কীভাবে বললেন ছাত্রদের দিয়ে একটি রাজনৈতিক দল করবেন। এটা মেনে নেওয়া যায় না।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহফুজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে