ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৩
শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরিফ ওসমান হাদির মৃত্যুর শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আমাদের ওসমান হাদির শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। আবেগকে শক্তিতে পরিণত করতে হবে। শান্তিপূর্ণভাবে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ওসমান হাদী গণতন্ত্রের জন্য লড়াই করেছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে। মানুষের অধিকারের জন্য কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কথা বলেছে।

ওসমান হাদির প্রতি সম্মান জানাতে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, ‘দেশি-বিদেশি চক্র, যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এ দেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্টকাকীর্ণ করতে চায়; গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে তাদের আমরা সমুচিত জবাব দেবো। তাহলেই শহিদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারব।

সবাইকে সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে আমাদের প্রত্যাশা, আমরা যেন শান্তিপূর্ণভাবে শহিদ ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। তারপর থেকে সারা জাতির প্রতি আমাদের আহ্বান থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আমরা যেন সুশৃঙ্খল থাকি। কোনো ধরনের কোনো উসকানিতে যেন আমরা পা না দেই।

এর আগে দুপুর আড়াইটার দিকে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তার জানাজায় অংশ নিতে জড়ো হয় লাখো মানুষ।

জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে।

প্রধান উপদেষ্টার বক্তবের পরই ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ভাই ড. মাওলানা আবু বকর সিদ্দিক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় তার জানাজায় অংশ নিতে জড়ো হয় লাখো মানুষ।

জানাজা শেষে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। সেখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৯ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

৯ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

২ দিন আগে