প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বুধবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিসমূহ হলো- ৩১ আগস্ট জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা। ১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২ সেপ্টেম্বর মহানগর ও জেলায় র্যালি। ৩ সেপ্টেম্বর মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ। ৪ সেপ্টেম্বর জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ সময় মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত হয়েছেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপিই সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে দাবি করেন।
তিনি বলেন, বিএনপি বরাবরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন আন্দোলনে প্রায় দুই হাজার লোককে হত্যা করা হয়েছে।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৭ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে