২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুমের অভিযোগ দুদুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ বলেছেন, ‘১৬ বছরে ইলিয়াস আলীসহ ২০ হাজার বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে, না হলে আইনে-আদালতে পাঠিয়ে তার জীবন শেষ করেছে আওয়ামী সরকার। শেখ হাসিনা বলতেন, মুজিবকন্যা পালায় না, কিন্তু এমন দৌড় দিয়েছেন, বাংলাদেশে এই রকম দৌড় আর কেউ দেয়নি।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির শোভাযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘হাসিনা আবার নাকি ফিরেও আশার চিন্তা করছেন? আসেন, আপনাকে জবাবদিহি করতে হবে, কত মানুষকে আপনি খুন করেছেন।

কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন। বলতে হবে, কেন গণহত্যা করেছেন? কেন মানুষকে ভারতের দাসত্ব করতে বলেছেন।’

দুদু বলেন, ‘যেখানে দুর্নীতি ও অন্যায় থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে এমন দেশ গড়তে চায় বিএনপি। বাংলাদেশ হবে সারা বিশ্বে মাথা উঁচু করে থাকা দেশ।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে