এই সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ১০
সালাহউদ্দিন আহমদ। ছবি: ফেসবুক থেকে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করবে নির্বাচন কমিশন— এমন প্রত্যাশা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ‘ঐতিহাসিক ও পরিবর্তনের নির্বাচন’ অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ার ইসলামনগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, জাতীয় নির্বাচন শুধু বিজয়ী নির্ধারণের ভোট নয়; এটি এমন একটি নির্বাচন হবে যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও প্রশংসা অর্জন করবে। তিনি দাবি করেন, জনগণ নিজেরাই তাদের ভোট পাহারা দেবে এখানে অন্য কারো প্রয়োজন হবে না।

তিনি আরো বলেন, গত ১৬–১৭ বছর ধরে দেশবাসী আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী শাসনের’ কারণে ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল।

সালাহউদ্দিনের অভিযোগ, শেখ হাসিনা কার্যত একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন। তিনি বলেন, শেখ হাসিনা কখনোই দেশের মানুষের প্রতি দায়িত্বশীল ছিলেন না। বরং একটি পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। ক্ষমতায় থাকার উদ্দেশ্য ছিল দেশের সম্পদ লুটপাট ও দেশকে অন্যের প্রভাবাধীন করে দেওয়া।

তার দাবি, জনগণের ‘গণভোটসদৃশ প্রত্যাখ্যানের’ পর দেশত্যাগ করে শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতিনিধি নন।

এ সময় পথসভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকেই।

এ দিকে বিকেলে তিনি ধারাবাহিকভাবে চকরিয়ার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন এবং একাধিক পথসভায় বক্তব্য রাখবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১৪ ঘণ্টা আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১৫ ঘণ্টা আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

১ দিন আগে

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১০

"সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করা হয়। সেখানে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের চেষ্টা করা হলে সেখান থেকে ১০ জনকে আটক করা হয়।"

৩ দিন আগে