হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি

বিগত শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও হাসিনার আমলে ফরমায়েশি সাজা বাতিল না হওয়ায় জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত।

অবিলম্বে তারেক রহমানের নামে সব মামলা ও সাজাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি এবং দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় ও অবৈধভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া।

প্রিন্স বলেন, হাজার হাজার ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে।

এ সময় নেতাকর্মীদের দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনে আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র-জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে।

কর্মী সভায় ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাজাহানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন, ইউনিয়ন যুবদল নেতা আজহারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আকন্দ শাওন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে