নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত ষড়যন্ত্রের ডাল পালার বিস্তার ঘটাচ্ছেন।
এসবের শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এর চেয়ে বেশি হওয়া উচিত নয়।
শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোন্তাজ উদ্দিন।
সমাবেশে দুলু বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় বিদেশি যারা আমাদের দেশে বিনিয়োগ করেন তারা সাহস পাচ্ছে না। বাহিরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বিদেশিদের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন।
এসময় আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে