প্রতিবেদক, রাজনীতি ডটকম

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) দুপুরে তিনি ‘লালন সম্রাজ্ঞী’ খ্যাত এই কণ্ঠশিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফরিদা পারভীনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ফরিদা পারভীন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক অমূল্য রত্ন। লালনসংগীতে তিনি অদ্বিতীয়া, দেশের মানুষের ভালোবাসায় আবদ্ধ এক মহান শিল্পী।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে তিনি (ফরিদা পারভীন) কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে সুস্থ করে তোলার।
তিনি আরো বলেন, ‘আমার আহ্বান সরকারের কাছে, এ রকম একজন গুণী শিল্পী, যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দরকার হলে বিদেশে নেওয়ার ব্যবস্থা করতে হবে—এটা জাতি চায়।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অনুরোধ করব, আহ্বান জানাব প্রধান উপদেষ্টাকে, তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন তার (ফরিদা পারভীন) সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাসের সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে