বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল, ত্রাণ তহবিলে যাবে ব্যয়ের অর্থ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেয়া হবে। বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন , কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

ফখরুল আরও বলেন, এই সরকারকে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি তাতে সহযোগিতা করবে। নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণের জন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্রুত আলোচনার প্রয়োজন।

বিএনপি মহাসচিব বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করব, ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, এসব মামলা নেয়ার আগে যাচাই করে নেয়া উচিত কোন মামলা নেয়া যাবে আর কোনটা নেয়া যাবে না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৭ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে