প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, কিছু শক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় রাখতে চাচ্ছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত একটি আলোচনায় সভায় তিনি বলেছেন, এই মহল এমনভাবে কাজ করছে যেন সরকার পুরোপুরি দেশটাকে সংস্কার করে ফেলবে এবং জনগণের বা পার্লামেন্টের প্রয়োজনীয়তা থাকবে না।
তিনি উল্লেখ করেন, পত্রিকায় ব্র্যাক ইনস্টিটিউটের একটি জরিপ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে বর্তমান সরকার যতদিন খুশি থাকতে পারে। কিন্তু মির্জা ফখরুল বলছেন, জনগণ এই অবস্থান মেনে নেবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মির্জা ফখরুলের আবেদন, নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তিনি বলেন, পার্লামেন্ট ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না। তাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
মির্জা ফখরুল আরও দাবি করেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৫ বছরে দেশটাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে। তিনি জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা উচিত।
তিনি ছাত্র জনতার ত্যাগের উল্লেখ করে বলেন, নতুন বাংলাদেশ তৈরির সম্ভাবনাকে নস্যাৎ করার জন্য কাজ শুরু হয়েছে। সমাজের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। নতুন দল গঠনের দায়িত্ব কে দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেন।
শেষে, মির্জা ফখরুল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করারও আবেদন করেন।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৬ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে