আমাদের মতপার্থক্য যেন দেশকে ক্ষতিগ্রস্ত না করে: তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২০: ১১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে মতপার্থক্য থাকবে, তবে সেই মতপার্থক্য যেন এমন পর্যায়ে না যায় যা দেশকে বা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এজন্য সবাইকে এক্ষেত্রে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারীতে বিএনপির একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নীলফামারীতে ২০১৪ সালে র‍্যাবের ক্রসফায়ারে নিহত গোলাম রাব্বানীর পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, দল ও মানুষের মাঝে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যাতে সেই মতপার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায়, যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

দেশকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে নিরাপদ আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে।

তারেক রহমান বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রাখা জরুরি।

২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন বিএনপি নেতা গোলাম রব্বানী। তিনি নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে নীলফামারী, পঞ্চগড় ও দিনাজপুর জেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নীলফামারী জেলা সদরের লক্ষীচাপের দুবাছুরি দ্বিমুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে