সচিবালয়ে কিভাবে আগুন লাগলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান ফারুক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সচিবালয়ে কীভাবে আগুন লাগলো তা আজকের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেন, অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকে তারপরও কিভাবে আগুন লাগল। এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘মাদার অব মাফিয়া ফ্যাসিস্ট খুনি’ হাসিনা ও তার দোসরদের সীমাহীন দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আরো জানতে চাই- ওবায়দুল কাদের কি করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গেল? এখনো শেখ হাসিনা ভারতে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বিএনপির সাবেক এই চিপ হুইপ বলেন, আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগেই সতর্ক করেছিলাম যেন শেখ হাসিনা সরকারের দোসরদের সচিবালয় থেকে অপসারণ করা হয়। শেখ হাসিনার দোসরা আবারো ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এটা আমরা কোনোভাবেই হাতে দেব না।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনে তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এ দেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে।

তিনি আরও বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে। সামনে রোজা, নিত্য প্রয়োজনীয় পণ্যের সিন্ডিকেট আপনাদের ভাঙতে হবে। সচিবালয়ে যারা আগুন দিয়েছে, সেই আওয়ামী লীগের দোসররা রমজানে গরিব মানুষদের কষ্ট দেওয়ার জন্য আবার সিন্ডিকেট করতে পারে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমরা রাজনীতি করি দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। লুটপাট দুর্নীতি করার জন্য নয়। সরকারের কিছু কিছু উপদেষ্টা এমন কিছু কথাবার্তা বলেন যাতে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়, এমন বক্তব্য থেকে বিরত থাকবেন। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধির কাছে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন।

অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, নেসারুল হক কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অনেকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে