জনগণ যেন কুয়াশার মধ্যে আছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আমরা জনগণ যেন এক ধরনের ধোঁয়াশার মধ্যে আছি। যেন কুয়াশার মধ্যে আছি।

তিনি বলেন, এই শুনলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। কদিন পর শুনি তিনি যুক্তরাষ্ট্রের জ্যাকসন হাইটসে ঘোরাফেরা করছেন। আবার শুনলাম আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) গ্রেপ্তার হয়েছেন, পরে শুনি তিনি গ্রেপ্তার হননি। জনগণের সঙ্গে প্রতারণা কীসের জন্য, লুকোচুরি কীসের জন্য?

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার আমলের মন্ত্রীরা যারা অপরাধ করেছেন, অবিচার করেছেন, তাদের ধরা না ধরা, গ্রেপ্তার হওয়া না হওয়া নিয়ে এ ধরনের লুকোচুরি কেন খেলছেন? জনগণ কি প্রশ্ন করতে পারে না? কোন জায়গা থেকে পুতুল নাচের মতো সুতার টান আসছে, জনগণ কি জানে না? সেই সুতার টানে আপনারা নাচানাচি করছেন। এটা তো সুস্পষ্ট হয়ে উঠেছে।

বিএনপির এ মুখপাত্র বলেন, আজ দেখলাম রাজশাহীর সারদায় শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত পুলিশের ২৫২ কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাদ দেওয়ার কথা ছিল ৮০৩ জনকে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে শেখ হাসিনার দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারে মন্থর গতি লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের নীলনকশার অংশ বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, যুবদল নেতা ওমর ফারুক কাওসার, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে