বর্তমান আদর্শের সংগ্রামে আমরা বিজয়ী হবই: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই জাতি কোনোদিনই স্বেচ্ছাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেনি। গণতান্ত্রিক শক্তির কল্পনা ও আশা সর্বদা সজীব, সক্রিয় ও বিকাশীল। তাই বর্তমান আদর্শের সংগ্রামে আমরা বিজয়ী হবই।

শনিবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, আসুন সাহস-আশা ও দৃঢ় সংকল্পের মনোভাব নিয়ে আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করি।

গত ৪ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক হোসনকে সাদা পোশাকে তুলে নেয়ার ঘটনা উল্লেখ করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।

রিজভী বলেন, কারাগারগুলোতে এখন আর সত্যিকার সামাজিক অপরাধীরা থাকবে না। কারাগারগুলোতে বেছে বেছে অফিসারদের নিয়োগ দেয়া হয়েছে। ফলে কারাগারের ভেতরেও ভয়ংকরভাবে নিপীড়নের ধারাবাহিকতা অব্যাহত থাকছে।

তিনি আরও বলেন, এই নিপীড়ন নজিরবিহীন। এই নিপীড়ন ভাষায় বলা যাবে না। অতি উৎসাহী অফিসারেরা একপ্রকার দলীয় বন্দীদের ওপর যুদ্ধ ঘোষণা করেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, আমি এই নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বন্দীদের ন্যায্য অধিকার দেয়ার জোর আহ্বান জানাচ্ছি।

রিজভী বলেন, সরকারি তিতুমীর কলেজ হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন নির্যাতনে অসুস্থ অবস্থায় কারাগারের ভেতরে হাঁটাচলা ও খাওয়া-দাওয়া করতে পারছে না। নির্যাতনের কারণে পায়ের হাঁটুতে ভর দিয়ে দাঁড়াতে পারছে না, মাথায় আঘাত করার কারণে মাথায় প্রচণ্ডরকম ব্যথা অনুভব করছে এবং নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে

এমতাবস্থায় কারাকর্তৃপক্ষ কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা করছে না। আমি এই ধরনের অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যতদ্রুত সম্ভব অসুস্থ ছাত্রদল নেতা নিয়াজ হোসেনের সুচিকিৎসার ব্যবস্থা করার জোর আহ্বান জানাচ্ছি।

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় দলটির ১৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং ৫টি মামলায় আরো ৫ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে