নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। খুব শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।

তিনি বলেন, ২০১৯ সালের ৫ জুলাই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করা হয়। সেই মোতাবেক দলটির কার্যক্রম চলছিল। এরপর দলের জেলা আহ্বায়ক আমিনুল হক মারা যান। পরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহিদুল ইসলাম বাচ্চু।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে