বিএনপির হরতাল একদিন পিছিয়ে মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির লোগো

বিএনপির সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি এক দিন পিছিয়েছে। মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি। রোববার দুপুর ২টার দিকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।

টানা কর্মসূচির মধ্যে সবশেষ মঙ্গল ও বুধবার ৩৬ ঘণ্টার অবরোধ পালন করে বিএনপি।

গেল ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংর্ঘষের পর থেকে কর্মসূচি দিয়ে আসছে দলটি। এটি চতুর্থ দফা হরতাল কর্মসূচি। এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় হরতাল এবং ১১ দফায় অবরোধ কর্মসূচি করেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে