রাজনীতিতে যোগ না দিলে সম্মানের সঙ্গে বিচরণ করতেন সাকিব : মেজর হাফিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ মে ২০২৫, ১৮: ৪৭

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসানকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার (৩ মে) ঢাকায় এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, রাজনীতিতে যোগ না দিলে টাইগার অলরাউন্ডার এখন সম্মানের সঙ্গে ঢাকার রাজপথে বিচরণ করতেন।

তিনি আরও বলেন, ‘আমি সাকিব আল হাসানকে স্পষ্টভাবে বলেছিলাম আওয়ামী লীগে যোগ না দিতে। কারণ, আমি মনে করি আওয়ামী লীগের আয়ু আর বেশি দিন নেই। সে যদি নির্বাচনে না নামত, তাহলে ঢাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত। এখন তো নিজের বাড়িতেও যেতে কষ্ট হচ্ছে।’

সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনের জন্য কখনো আন্তরিক ছিল না। বরং তারা খেলোয়াড়দের বিপদেই ফেলেছে বেশি। খেলোয়াড়দের উচিত, খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখা। অল্প বয়সে অনেকেই পথভ্রষ্ট হয়, সেটা স্বাভাবিক। তবে তাদের জন্য দরকার সঠিক দিকনির্দেশনা।’

তামিম ইকবালের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘তামিমকে ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড। আসলে আওয়ামী লীগ জানেই না কিভাবে একজন খেলোয়াড়কে হ্যান্ডেল করতে হয়।’

এ সময় দেশের উঠতি ক্রীড়াবিদদের মানসিক ও আর্থিক দিক থেকে গড়ে তোলার জন্য পেশাদার পরামর্শদাতা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। তার ভাষায়, ‘এক্সাটারের মতো কোনো উপদেষ্টা প্রতিষ্ঠান থাকলে ভালো হতো। তরুণ বয়সে যারা অনেক টাকা পায়, তারা যেন বিপথে না যায়, সেটাও দেখতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে