প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাদের আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর জেল রোড এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীদের আটক করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফজল হোসেন, ছাত্রদলকর্মী শাহিন আহমদ, অনিক আহমদ, সজিব আরেফিন ও মাহদি রাফি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা করার দায়ে ছাত্রদলের পাঁচ নেতাকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, গ্রেপ্তার করে ছাত্রদলের অগ্রযাত্রাকে থামানো যাবে না। গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছাত্রদল রাজপথে ছিল, রাজপথে থাকবে।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে