প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সপ্তম দফা অবরোধের শেষ দিন সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন।
রিজভী বলেন, এ সময়ে নতুন করে ১৩টি মামলায় এক হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে আগামী বুধবার অবরোধ ও বৃহস্পতিবার সারা দেশে হরতাল পালন করবে বিএনপি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ৩০ নভেম্বর বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত অষ্টম দফায় ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হবে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করা হবে।
রিজভী বলেন, যে দাবিতে আমাদের সংগ্রাম চলছে, শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যারা বন্দি রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এবং হাজার হাজার নেতাকর্মী যারা কারাগারে এক কনসেনট্রেশন ক্যাম্পের ভেতরে দূর্বিসহ জীবনযাপন করছেন তাদের মুক্তির দাবিতে আমরা এই কর্মসূচি ঘোষণা করছি।
এর আগে সপ্তম দফায় বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি শুরু হয় গতকাল রোববার সকাল ৬টায়। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।
সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন এসব কর্মসূচির আওতামুক্ত রাখা হচ্ছে।
বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। তাদের জোটসঙ্গীসহ সরকারবিরোধী অন্য দলগুলোও একযোগে এসব কর্মসূচি পালন করছে।
গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বাধা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে প্রথম দফায় সারাদেশে তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ সরকারবিরোধী অন্য দলগুলো। পরের দফায় ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ চলে।
এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ৮ নভেম্বর সকাল ৬টায় শুরু হয়ে ১০ নভেম্বর সকাল ৬টায় শেষ হয়। চতুর্থ দফার অবরোধ শুরু হয় ১২ নভেম্বর সকাল ৬টা থেকে, যা শেষ হয় ১৪ নভেম্বর সকাল ৬টায়। পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলে ১৫ ও ১৬ নভেম্বর।
এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি চলে ২১ ও ২২ নভেম্বর।

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
২ দিন আগে
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি ভারতের ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ
৪ দিন আগে
বিরোধীদলের সমালোচনা করে রিজভী বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।
৭ দিন আগে
‘‘উনাদের ওই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত। তারা যদি সরকারের বিরুদ্ধে আচরণই করত, তারা যদি সরকারের সুযোগ-সুবিধাই না নিত, তাহলে সরকার গঠন হওয়ার পরদিনই তাদের পদত্যাগ করে চলে যাওয়ার কথা’’
৭ দিন আগে