সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান রিজভীর

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১০

সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হল নির্বাচনের পরিবেশ তৈরি করা এবং দ্রুত সুষ্ঠু ভোট দেওয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সম্প্রতি ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে, না হলে জনমনে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত।

এছাড়া, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী উল্লেখ করে তিনি বলেন, মানুষ কষ্ট পাচ্ছে। গ্যাস এবং অন্যান্য পণ্যের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের জন্য জীবনযাপন কঠিন হয়ে পড়বে।

বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিয়ে বিএনপির ভাবনা কী? এমন প্রশ্নের উত্তরে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের রাজনীতি করার যোগ্যতা আছে কি না, তা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে