প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল রোববার আবারও সিঙ্গাপুর নেওয়া হবে। শনিবার বিকেলে ড. মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত সাড়ে ১১টার একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য বাবাকে সিঙ্গাপুর নিয়ে যাবো। বাবার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পরে ভেবেছিলাম তিনি সুস্থ হবেন, কিন্তু তেমন কোনো লক্ষণ নেই। এ কারণে বাবাকে ফের সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
এর আগে গত বছরের ১৭ জুন পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই সিনিয়র নেতা। ওইদিন রাতে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুন তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়।
কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে