জ্বরে আক্রান্ত তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জ্বরে আক্রান্ত। শুক্রবার (১০ অক্টোবর) এক সাক্ষাৎপ্রার্থীর সঙ্গে মাস্ক প‌রা অবস্থায় দেখা গে‌ছে তাকে। জ্বরসহ ঠান্ডাজ‌নিত রো‌গে ভুগ‌ছেন তিনি। তবে এটি সাধারণ জ্বর না কো‌ভি‌ড, সেই অনিশ্চয়তায় আগাম সতর্কতা অবলম্বন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এদি‌কে জানা গে‌ছে, চল‌তি মা‌সের ২০ তা‌রি‌খে ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে লন্ডন ত্যাগ করার কথা ছিল তা‌রেক রহমা‌নের। এ জন‌্য ভিসা, টি‌কিট সংগ্রহসহ সব প্রস্তু‌তিও নেওয়া হ‌য়ে‌ছিল। কিন্তু শেষ মুহূর্তে এ‌সে এই প‌রিকল্পনা বা‌তিল করেছেন তিনি।

এছাড়া, ন‌ভেম্ব‌রের তৃতীয় সপ্তা‌হে দে‌শে ফেরার প্রাথমিক প‌রিকল্পনা থাক‌লেও এখন দ্বিতীয় সপ্তা‌হে দে‌শে ফির‌তে চান তি‌নি। নির্বাচ‌নের আ‌গে পু‌রো তিন মাস প্রচারণাকাজে অংশ নিতে চান। দে‌শে ফেরার প‌থে ওমরাহ ক‌রে ফির‌বেন কিনা তা এখ‌নও জানা যায়নি। ত‌বে এখন দে‌শে ফের‌ার শেষ মুহূর্তের প্রস্তু‌তি চল‌ছে তারেক রহমানের।

লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক বিএনপির সদস্য শনিবার এসব তথ্য নিশ্চিত করে‌ছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

২ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

২ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২ দিন আগে