শরিকদের সঙ্গে বিএনপির ঐকমত্য রয়েছে: নজরুল ইসলাম খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐকমত্য রয়েছে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিএনপি ও খেলাফত মজলিসের লিয়াজোঁ কমিটির বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ আশার কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে যেসব দল রাজনীতি করে, তারা একে অন্যের সঙ্গে মতের বিনিময়ের মাধ্যমে কাজ করতে পারে। এ নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার কারণ নেই।

তিনি বলেন, এক সময় হয়তো এক দল আরেক দলের বিরোধিতা করেছে, আবার আন্দোলনে গিয়ে তারা এক হয়েছে। আবার অন্যদিকে আজ যারা একমত, ভবিষ্যতে তারা একমত নাও থাকতে পারে, এটি নতুন কিছু নয়।

আন্দোলন করা অন্যান্য শরিক দলের সঙ্গে বিএনপি ঐকমত্যে আছে জানিয়ে তিনি বলেন, তারেক রহমান আগে তার বক্তব্যে স্পষ্ট করেছেন, ফ্যাসিবাদবিরোধী যেসব শক্তি রাজপথে বিএনপির সঙ্গে আন্দোলন করেছে, বিএনপি যদি কখনো এ দেশের জনগণের সেবা করার সুযোগ পায়, তাহলে তাদের নিয়ে মানুষের সেবা করবে।

এ সময় খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, বিএনপির সঙ্গে আমরা সাতটি বিষয়ে একমত হয়েছি। এসব নিয়ে পরে আমরা কাজ করব। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে একসঙ্গে জাতীয় ঐক্য গঠন করা।

তিনি বলেন, জাতির স্বার্থে আজ ঐক্য করার বিশেষ প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এ কারণেই আজ আমরা বিএনপির সঙ্গে আলাপ করতে এসেছি, আলাপ করে আমরা একমত হয়েছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে