ডেস্ক, রাজনীতি ডটকম

‘ফ্যাসিবাদমুক্ত’ পরিবেশে এবারের বিজয় দিবস উদযাপন আরও আনন্দময়, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমাবর (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস জনগণের কল্যাণে রাষ্ট্র ও সরকারের অধিকতর অঙ্গীকারের প্রতীক হবে।
পোস্টে তারেক রহমান ঐক্য এবং কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে আত্মতুষ্টির বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, ‘এই ঐক্যকে কাজে লাগিয়ে আমাদের এমন একটি বাংলাদেশ গড়তে হবে, যা হবে বৈষম্য ও বিভেদমুক্ত।’
এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতার অভাবের সমালোচনা করে তিনি তাদের একটি পরিষ্কার রূপরেখা প্রকাশের আহ্বান জানান। তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার আছে অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবসম্মত রূপরেখার লক্ষ্য এবং সময়সীমা সম্পর্কে জানার।’
তিনি বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় এমন একটি সংসদ গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে।’ টেকসই গণতন্ত্রের জন্য একটি দায়বদ্ধ সরকার এবং কার্যকর সংসদের মধ্যে সমন্বয় জরুরি বলে তিনি গুরুত্বারোপ করেন।

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৫ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৫ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৬ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৬ দিন আগে