ডেস্ক, রাজনীতি ডটকম

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত ও কারাবন্দি হলেও কখনো কারও কাছে মাথানত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির আয়োজিত বিজয় র্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘খুব শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এরইমধ্যে আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আসুন আমরা সবাই শপথ করি, সত্যিকারের একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব; সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদাভিত্তিক একটি সমাজব্যবস্থা তৈরি করব। আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘গত ১৫ বছরে আন্দোলন-সংগ্রামে আমাদের বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। সাম্প্রতিক জুলাই বিপ্লবেও অনেকেই আহত হয়েছেন। আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আশা করি, সরকার তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে।’

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে