প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে পিআর তথা সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে অনড় অবস্থান নিলেও বিএনপি তা সমর্থন করছে না বলে জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নেই।
থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার (১৯ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ দিন সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। এর সঙ্গে অন্য কিছুরও সম্পর্ক নেই।’
নির্বাচনের আগে সংস্কারের দাবির বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথও দ্রুত নির্বাচন। আমরাও সংস্কার চাই। এর জন্য নির্বাচন থামিয়ে রাখা যাবে না।
দীর্ঘ ছয় বছরের বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হতে যাচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর। এ নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হোক, এটাই সবার প্রত্যাশা।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৩ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৩ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৩ দিন আগে