কিছু ক্ষেত্রে সরকার নিরপেক্ষ থাকতে পারছে না : মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার অনুরোধ করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনাসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং শহীদ আসাদের ভাই ডা. আজিজুল্লাহ এম. নুরুজ্জামান নূর প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন থেকে আমরা প্রায় ১৫ বছর বঞ্চিত। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবে। কিন্তু জোর করে বিষয়টিকে বিতর্কিত করা হলে জনগণ আবার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।’

রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বিএনপির মহাসচিব বলেন, অভিজ্ঞতা থেকে দেখেছি, এই ধরনের নির্বাচন দ্রুত না করলে সেখানে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। ফলে জনগণ তাদের চাহিদা থেকে বঞ্চিত হয়।

নির্বাচন শুধু একটি দলকে ক্ষমতায় পাঠানোর জন্য নয়, বরং গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার একটি পথ— মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।

সংস্কার করে নির্বাচনে যাওয়ার প্রশ্ন উঠেছে। তাহলে কি আমরা চার থেকে পাঁচ বছর ধরে অপেক্ষা করবো? যত দিন সম্পূর্ণ সংস্কার না হবে, তত দিন জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকবে? প্রশ্ন রাখেন মির্জা ফখরুল।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে