যে জনগণের জন্য স্বাধীনতা, তারাই আজ কোণঠাসা : দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৯: ২৪
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের যে জনগণের জন্য স্বাধীনতা তারাই আজ কোণঠাসা। শুধু তাই নয়, তারা এতটাই নির্যাতনের শিকার যে এই উপমহাদেশের অন্য কোনো দেশে তা দেখা যায় না।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সেগুনবাগিচা মেট্রো লাউঞ্জে শিশু-কিশোরদের সংগঠন আবাবিলের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন ও ফররুখ সম্মাননা প্রদান ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, দেশে আজ গণতন্ত্র নাই যার কারণে সমাজের সর্ব ক্ষেত্রে নীতিবান,বিবেকবান মানুষ উপেক্ষিত হচ্ছে। আমার ভাবতে অবাক লাগে মসজিদের ইমাম কীভাবে খুতবা দেবে সেটাও সার্কুলারের মাধ্যমে বলে দেয়া হচ্ছে। যখন সমাজে অন্যায় অবিচার থাকে তখন শিশুরা অবহেলিত হয় আর আমাদের দেশে আজ গণতন্ত্র নাই বলে তাই হচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই উপমহাদেশে পাঠান ও পাঞ্জাবসহ বহু জাতি রয়েছে সবাই সাহসী তবে একমাত্র বাঙ্গালী জাতি যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। বাঙালি একমাত্র জাতি যারা উই রি‌ভোল্ট বলে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা নিয়ে এসেছে। যারা মুক্তিযুদ্ধ করে বিশ্বের দরবারে বাঙালি জাতির নাম উঁচু করেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই।

আবাবিলের সভাপতি আকবর মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবা‌দী মু‌ক্তি‌যোদ্ধা দ‌লের সাংগঠ‌নিক সম্পাদক মিয়া মোহাম্মাদ আ‌নোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে