চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

গ্যাং অফ ফোরের চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান কামাল এই চারজন সকল হত্যাকাণ্ডের পরামর্শ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী আন্দোলনের সময় পরামর্শ দিয়েছিলেন আন্দোলন দমাতে কিছু লোককে হত্যা করলে সব ঠিক হয়ে যাবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা দোলনকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে রিজভী এসব কথা বলেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কয়েকদিন যাবত দেখতে পেয়েছেন মেয়র তাপসসহ গ্যাং অব ফোরের এসব অপকর্মকারীদের সাথে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে কীভাবে হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ফোনালাপে উঠে এসেছে তাদের খুনের মনোবৃত্তি, ডাকাতির মনোবৃত্তি, রক্ত পিপাসু মনোবৃত্তির নানা বহিঃপ্রকাশ।

রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনে ১৪০০ থেকে ১৫০০ শিক্ষার্থী, রিকশাওয়ালা শ্রমিক হত্যাকাণ্ড থেকে কেউ বাদ যায়নি। বিএনপির সাড়ে ৪০০ কর্মীকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪২ জন ছাত্রদল কর্মীকে হত্যা করা হয়েছে। মানুষ শেখ হাসিনার এই রক্ত পিপাসু নেতৃত্বের কারণে ছটফট করছিল। এই শেখ হাসিনার সরকারের পুনরাবৃত্তি মানুষ চায় না।

আহত ছাত্রদল নেতা দোলন প্রসঙ্গে তিনি বলেন, দোলন একজন সাধারণ নিরীহ নিবেদিত প্রাণ বিএনপি কর্মী। তারা একটি সাধারণ পরিবার, ভদ্র পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছিল তার প্রেক্ষিতে তাকে হামলা করে গুরুতর আহত করা হয়েছে।

রিজভী অভিযোগ করে বলেন, আজকে দোলনকে হত্যার উদ্দেশ্যে ক্ষতবিক্ষত করা অপকর্মকারীরা প্রটেকশন নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দোলনকে হত্যার উদ্দেশ্যে যারা তার শরীরে আঘাত করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এর দায় কিন্তু নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এড়াতে পারবে না, এই দোলনের ওপর যারা হামলা করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, প্রটেকশন পাচ্ছে তাদেরকে স্থানীয় প্রশাসন কেন গ্রেপ্তার করছে না। আমাদের দাবি আজকের মধ্যে ওইসব অপকর্মকারীদের গ্রেপ্তার দেখতে চাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে যদি আরেকটা কোনো ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন। হামলাকারীদের বিষয়ে এত সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তারা যদি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কেউ যদি সেই অপকর্মকারীদের প্রটেকশন দেয় তারা কারা প্রশাসনকে এগুলো জানান, প্রয়োজনে আমাদেরকেও জানান। সে যদি দলেরও কোনো লোক হয় তার বিরুদ্ধে দলীয় চূড়ান্ত শাস্তি বহিষ্কার করা হবে, সে যত বড় নেতা হোক। এখানে যদি বিএনপির কোনো লোক হয়ে থাকে আমাদেরকে ফোনে জানান সে যত পাওয়ারফুল নেতা হোক না কেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

রিজভী বলেন, অপকর্মকারীদের পক্ষে প্রশাসনকে কোনো নেতা যদি ফোন করে থাকে তার নামও আমাদেরকে জানান। এ বিষয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি দলেরও কেউ এই ঘটনায় জড়িত থাকেন।

এ সময় দলের পক্ষ থেকে আহত ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন তিনি। পরে দোলনের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

২ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

২ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

২ দিন আগে