প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, নির্বাচন যেন না হয় সেজন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। শুধু তাই নয়, চাঁদপুরে মসজিদে ইমামের ওপর হামলা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা। সবই নির্বাচন বানচাল ও দেশে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্যই ঘটানো হচ্ছে বলেন তিনি ।
সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সভায় এসব কথা বলেন দুদু।
মিটফোর্ডের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘সোহাগ যুবদলের কর্মী ছিলেন। চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছে, দেশে নির্বাচনের পরিবেশ নেই। যারা নির্বাচন পেছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে নয়।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। স্বৈরতন্ত্র পতনের পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে, তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে। দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। দেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী প্রমুখ।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৩ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে