প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, দেশের চলমান পরিস্থিতিতে আমার দলের কেউ যদি চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কার্যক্রম করে তাদের বিষয়ে আমাকে তথ্য দেবেন। সেক্ষেত্রে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।
আমরা পেছনে যেতে চাই না। আওয়ামী লীগ যেমন আমাদের মামলা-হামলা দিয়ে নির্যাতন করেছে, আমরা তা করবো না। তাদের রাজনীতি তারা করবে, আমরা আমাদের রাজনীতি করব।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাঁচৈ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এলাকায় আমরা কোন সন্ত্রাসী কার্যক্রম করতে দেব না। আমরা সন্ত্রাসীদের ছাড় দিয়েছি, এখন আর ছাড় দেব না। আপনারা সবাই সতর্ক থাকবেন।
ইঞ্জিনিয়ার মমিন বলেন, আগামীর বাংলাদেশ গঠনে আমি আপনাদের সহযোগিতা চাই। যে বাংলাদেশে থাকবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি। আমরা কোনো বিভাজন করতে চাই না। কিন্তু আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের ওপর অনেক জুলুম নির্যাতন করেছে। তারা এর জবাব পাই পাই করে পাবে। এসব সন্ত্রাসীদের কেউ বাঁচাতে পারবে না।
পরে তিনি পার্শ্ববর্তী গন্ধ্যর্বপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও বটতলা বাজারে ইউনিয়ন বিএনপির এবং অঙ্গ সংগঠনের আয়োজনে বনার্ত্যদের জন্য ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ইমাম হোসেন ইমাম ও সাধারণ সম্পাদক এম এ রহিম।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন দুলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালকুদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির এ নেতা শুক্রবার শাহরাস্তি উপজেলা ও শনিবার হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে