বিএনপির ২ আসন ছাড়ে ‘খুশি নয়’ গণঅধিকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি ও গণঅধিকার পরিষদ।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিএনপি জানিয়েছে, তারা কেবল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনের জন্য আসন ছাড় দিতে রাজি।

বিএনপির এ ‘সিদ্ধান্তে’ চূড়ান্ত অসন্তোষ দেখা দিয়েছে গণঅধিকার পরিষদে। দলটি বলছে, বিএনপি তাদের জন্য ন্যূনতম ১০টি আসন ছাড় না দিলে তারা সমঝোতায় সম্মত নয়।

রোববার (২১ ডিসেম্বর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে গণঅধিকার পরিষদের জন্য দুটি আসনে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। সিদ্ধান্ত অনুযায়ী, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলটি সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন, যে দুটি আসনে বিএনপি প্রার্থী দেবে না।

বিএনপি এ সিদ্ধান্ত জানালে সোমবার গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটি বৈঠকে বসে। বৈঠকে গণঅধিকার পরিষদের নেতারা জানান, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মাত্র দুটি আসনে সমঝোতায় তারা রাজি নন। অন্তত ১০টি আসন পেলে আসন সমঝোতা করা সম্ভব বলে মত দেন অধিকাংশ নেতা।

বিএনপির সঙ্গে আলোচনা অনুযায়ী, যে দুই আসনে সমঝোতা হয়েছে সেখানে গণঅধিকার পরিষদের প্রার্থীরা ট্রাক প্রতীকে নির্বাচন করবেন। সেক্ষেত্রে বিএনপি দলীয় প্রার্থী দেবে না। তবেক এর মধ্যেও পটুয়াখালী-৩ তথা নুরুল হক নুরের আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন ফেসবুকে লিখেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতাদের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে বলে জানান হাসান আল মামুন। বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল (মঙ্গলবার)।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ প্রসঙ্গে বলেন, রোববার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে। বিএনপির অবস্থানে নেতারা সন্তুষ্ট নন।

গণঅধিকার পরিষদের একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের অন্তত ছয়জন প্রার্থী আছেন, যারা নির্বাচনে ভালো করবেন। ভোটে বিজয়ী হওয়ার মতো। এলাকায় এতদিন কাজ করেছেন। সে ক্ষেত্রে আমরা দুটি আসন সমঝোতায় রাজি না। ১০টি আসনের বিষয়ে নেতারা মত দিয়েছেন। শেষ পর্যন্ত ছয় থেকে সাত আসন অবশ্যই চাই। না হলে ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সক্রিয় ছিল গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে দলটির ‘ভোটের জোট’ হওয়ার গুঞ্জনও ছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত আসন ভাগাভাগির হিসাব-নিকাশে দুই দলের ন্যূনতম সমঝোতাটুকু থাকে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৮ ঘণ্টা আগে