বিএনপির শ্রমিক সমাবেশে নেতা-কর্মীদের ঢল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ মে) বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগেই নয়াপল্টন এলাকা দলটির নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

সমাবেশে যোগ দেওয়া দলটির নেতা-কর্মীরা বলেন, দুপুর ১২টার পর থেকেই ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন তারা। ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে দায়িত্বপালন করতে দেখা গেছে।

আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তুহিনুল ইসলাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত হয়েছেন সমাবেশস্থলে।

দেশাত্মবোধক গান ও গণসংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা।

উৎসবমুখর এ সমাবেশে নেতাকর্মীরা মাথায় লাল, সবুজ, কালো, সাদা রঙের টুপি ও দলীয় টি-শার্ট পরে অবস্থান করছেন এবং বিভিন্ন স্থানে চলছে স্লোগান, দলীয় সংগীত ও ঢাক-ঢোলের শব্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৪ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে