আ.লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট-লুটপাট : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘ পুলিশ আপনাদের, র‌্যাব আপনাদের, আইন শৃঙ্খলা আপনাদের, নিরাপত্তা বাহিনী আপনাদের আর আপনি (ওবায়দুল কাদের) বলছেন, বিএনপি নাকি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আপনি যতই চিৎকার করেন দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে, আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।”

আজ শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘ দ্রব্যমূল্যর হু হু করে দাম বাড়ছে, নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে। আপনি (ওবায়দুল কাদের) এগুলো আড়াল করতে চান এসব কথা-বার্তা বলে ধূম্রজ্বাল সৃষ্টি করে কোনো লাভ হবে না। জনগণ সবই জানে, জনগণ সবই দেখছে।”

ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ‘‘বিএনপির নেতারা তো কেবল জেলখানা থেকে বের হচ্ছেন, এখনো শত শত নেতাকর্মী কারাগারে। আর সিন্ডিকেটের মতো এরকম প্রভাবশালী চক্র এটা যে সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া যে হয় না… এটা শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীতে এটার প্রমাণিত। কারণ একটা পৃষ্ঠাপোষকতা লাগে। ক্ষমতার একটা ছায়া লাগে। তখনই সিন্ডিকেটবাজরা দুরন্ত গতিতে ছুটতে থাকে।”

এর আগে গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে দলের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “ এই ধরনের (দ্রব্যমূল্যের ঊধর্বগতি) অপকর্মের সাথে বিএনপির সম্পৃক্ততা আছে। তারাই (বিএনপি) সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করা এবং নির্বাচিত সরকারের যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করার জন্য- তারা চেষ্টা করতে পারে। এটা আমাদের খতিয়ে দেখতে হবে। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে বিরোধী দল বিএনপির সাথে সংযোগ আছে কি না…।”

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে সরকার নিয়ন্ত্রিত কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশেরও নিন্দার ও প্রতিবাদ জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে